চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় -৩ (সদর ও বিজয়নগর আসন) বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ৪:২৩:০৭ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ

ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. Md Taufiqul Islam Mithil ধানের শীষ প্রতীকে প্রচারণা সম্বলিত বিভিন্ন ফেস্টুন, ব্যানার ছিড়ে ফেলেছে প্রতিপক্ষের দুস্কৃতিকারীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে এবং আশুগঞ্জ গুল চত্তরে লাগানো তাঁর ৩০/৩৫টি বড় সাইজের ফেস্টুন ও ব্যানার ছেড়া ও বিচ্ছিন্ন অবস্থায় ঝুলছে। প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল থেকে এমনটি দেখা যাচ্ছে,তার মানে গতরাতে দুস্কৃতিকারীরা একাজ করেছে। এবিষয়ে ড. মিথিল বলেন –
আমি অত্যন্ত দুঃখিত, উদ্বিগ্ন, বিস্মিত ও লজ্জিত যে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশেও স্বাধীনভাবে রাজনৈতিক প্রচারণা করতে পারছি না। নিজের জীবন বাজি রেখে ২৪শে জুলাই আন্দোলনে অংশ নিয়ে দেশ স্বাধীন করেও যেন নব্য স্বৈরাচারীর হয়রানির শিকার হচ্ছি।

তিনি আরও বলেন, আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে, ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের আমার প্রতিদন্ধী বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী নেতার আশ্রয়ে প্রশ্রয়ে লালিত দুস্কৃতিকারীরাই একাজ করেছে। ২০১৮ সালে আমি ও ইঞ্জি. শ্যামল ভাই যৌথভাবে মনোনয়ন পেয়েছিলাম। বিএনপি করা যোগ্যতা সম্পন্ন যে কেউ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশা করতে পারে সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর পোস্টার ব্যানার ছিড়ে ফেলা চরম ঔদ্ধতার শামিল। যদিও এরকম ন্যাক্কারজনক কাজ যারা করেছে তারা অনেকটা চিহ্নিত। দলের উচ্চ পর্যায় থেকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

উল্লেখ থাকে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যসব আসনে একাধিক বিএনপির প্রার্থী থাকলেও তারা একযোগে, সৌহার্দ্যের সাথে নির্বাচনী প্রচারণার কাজ করছেন। যিনি নমিনেশন পাবেন, তার পক্ষেই সবাই একযোগে কাজ করবেন। ব্যতিক্রম শুধু ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন। এখানে চলছে পূর্বের ন্যায় সব স্বৈরাচারী আচরণ। আমরা এসব আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও খবর

Sponsered content