চট্টগ্রাম

ইসলামপুরের তৌকির ১৮০ পিচ ইয়াবাসহ আটক

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৪:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

পর্যটন শহর কক্সবাজারে ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন ইয়াবা কারবারি চক্রের এক সদস্য। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিশেষ টিমের সদস্যরা ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করে। আটককৃত যুবকের নাম মোহাম্মদ তৌকির (২০)। সে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিত খালীর (ঘোনার পাড়া ) এহছানুল হক ও জান্নাতুল ফেরদাউসের পুত্র। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ডিআইজি আপেল মাহমুদ জানান, তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ইয়াবা চক্রটির মূল হোতাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content