চট্টগ্রাম

জেলা নাগরিক ফোরামের কর্মসূচি পালিত

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ৪:০১:০০ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ

ট্রেন যাত্রীদের আরামদায়ক চলাচলের জন্য ট্রেনের বিকল্প নেই। অথচ এই ব্রাহ্মণবাড়িয়া ডাইভারসিটির কারণে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে থাকে এবং পূর্বাঞ্চলীয় রেলের সর্বোচ্চ রাজস্ব দেওয়ার পরও কেন স্পেশাল একটি ট্রেন দেয়া হচ্ছে না, আসন বৃদ্ধি হচ্ছে না, রেলস্টেশনের আধুনিকায়ন নেই, নেই আধুনিক বিশ্রামাগার।

সংগঠনের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সদর উপজেলা সাবেক কমান্ডার মক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, সিপিবি জেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক এড. আব্দুন নূর, আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল ও ইংরেজি শিক্ষক মনিরুল ইসলাম, উদীচী জেলার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, ব্যাংকার ফয়সল আহমেদ ওয়াকার, সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফ হোসেন, ভোরের সাথী কার্যনির্বাহী সদস্য মনির হোসেন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ হোসেন, ব্রাহ্মণবাড়িয়াস্ত আখাউড়া সমিতির উপদেস্টা এ, টি, এম নেসার আহম্মদ, সোনালী সকালের সভাপতি ও ওয়াইপিএজি আহবায়ক ফাহিম মুনতাসির এবং খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।

একদিকে আন্দোলন অন্যদিকে তিতাস কমিউটার ট্রেনের টিকেট কাটতে ৪/৫ ঘন্টা সময় নষ্ট করে টিকেট কাটার দীর্ঘ লাইন হয়তো সবাই টিকেট পাবেও না।

আরও খবর

Sponsered content