ইসলামী জীবন

দেশসেরা গুনী শিক্ষক নির্বাচিত হওয়ায় তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.আব্দুল্লাহ আল মামুনকে শুকরিয়া ও সংবর্ধনা

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৫:৪৩:২১ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটনঃ

তানযীমূল উলুম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানযীমূল উম্মাহ হিফয মাদরাসা, ময়মনসিংহ শাখা আয়োজিত হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান নগরীর টাউন হল মোড়ে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানের পর বিশ্ব শিক্ষক দিবস -২০২৫ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেশসেরা গুনী শিক্ষক নির্বাচিত হওয়ায় তানযীমূল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমূল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড.আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন, শুকরিয়া ও সংবর্ধনা অনুষ্ঠান এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামেই বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল উদ্দিন, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক মাজহারুল ইসলাম, আনন্দ মোহন কলেজ এর ইসলামিস্ট্রাডিস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, রিজিওনাল হেড অব ইবনেসিনা নূর হোসেন, বিএনটিআই এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম আজম,কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আব্দুল্লাহ বিন সূরুজ। এ সময় তানযীমূল উম্মাহ হিফয মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content