প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

১৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।
এই কর্মসূচির আওতায় ১০০ টি অসহায় ও দুস্থ মুসলিম পরিবার এবং ০৬ টি মাদ্রাসা/এতিমখানার মাঝে প্রয়োজনীয় ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল। অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন এর পক্ষ হতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোন দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















