প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৫:০৯:২০ প্রিন্ট সংস্করণ
কামাল হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ)::

গণভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হউক দেশের একটি দল চায় না। তারা জনগণের ভোটাধিকার ব্যবস্থা বানচাল করার ষড়যন্ত্রে করছে। তারা চায় ছলে বলে কৌশলে পিআর এর নামে,জাতীয় নির্বাচনের আগে গনভোটের নামে দেশে একটা বিশৃংখলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে দিতে।
আজ শনিবার ১লা নভেম্বর বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
শনিবার সকাল থেকেই বৈরী আবহাওয়া ঝড়বৃষ্টি উপেক্ষা করে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজাঁর হাজার নারী পূরুষ মিছিল সহকারে সমাবেশস্থলে এসে জড়ো হয়। দুপুরে কর্মী সমর্থকে
মাঠটি খানায় খানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদীহাসান উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দুরে রাখার জন্য একটি গোষ্ঠি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে ঘাটে গ্রাম গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌছে দিতে হবে। তিনি বলেন, আমি রাজনীতি করি জনগনের কল্যাণের জন্য আমি টাকা কামাতে রাজনীতিতে আসিনি। আমার কোন ভোগ বিলাসীতা নেই। আমি এই অবহেলিত মানুষের সুখে দুখে পাশে থেকে চাই বলে তিনি আশ্বস্থ করেন উপস্থিত জনতাকে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী ,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক,জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা,ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

















