চট্টগ্রাম

বান্দরবানে সাংবাদিকদের তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপনী

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৪:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের সংবাদ তৈরীর প্রচলিত কর্ম কৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্য নিয়ে বান্দরবানে শেষ হলো ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রশিক্ষক শাহ আলম সৈকত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জুলাই গনঅভ্যুথানের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় প্রচুর পরিবর্তন হয়েছে। বর্তমান এই সময়ে সাংবাদিকদের দক্ষতা, মানবৃদ্ধি আর বস্তুুনিষ্ট সংবাদ প্রচার করে ডিজিটাল জগতে ঠিকে থাকতে এই ধরণের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের বিকল্প নেই। এসময় তিনি সমতলেরমত পার্বত্য এলাকাগুলোতে আরো বেশি বেশি প্রশিক্ষণ চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশে আহবান জানান।

সমাপনী অনুষ্ঠানে ৩৫জন প্রশিক্ষনার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত: গত ২৫নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে বান্দরবানের ৭টি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে এবং এবারের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে সাংবাদিকদের মোবাইল সেটিংস, ক্যামেরা সেটিংস এবং ভিডিও ধারণের নিয়মাবলী, মোবাইল শুটিং, মোবাইল সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ও এআই এর ব্যাবহার, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর প্রশিক্ষকেরা।

আরও খবর

Sponsered content