চট্টগ্রাম

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক-শ্রমিক সমবায় সমিতি’র সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৪:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন এর আয়োজনে পর্যটন সংশ্লিষ্ট বান্দরবান জীপ মাইক্রোবাস, ও পিকআপ মালিক সমবায় সমিতি লিঃএর সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা বান্দরবান হোটেল হিলটন কনফারেন্স হল রুমে ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিঃএর সভাপতি মো: নাছিরুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: হাসান ইকবাল চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পর্যটন মোটেল এর ব্যবস্থাক মোহাম্মদ সোয়েব, ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের থানছি জোন ওসি মাহাবুব রহমান,
ট্যুরিস্ট পুলিশ,সাংবাদিক মুহাম্মদ আলী,
ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক বখতিয়ার চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন,মালিক সমিতি’র সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ চালক সমিতি’র সভাপতি জহির উদ্দিন মাসুম, শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো: বাচ্চু
রিজিয়ন ও জোনের অফিসার ও ফোর্সবৃন্দ প্রমুখ।

মালিক সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী বলেন, মধ্যস্বত্বভোগীদের কারনে ভাড়া বেশি হয়ে যাচ্ছে। পর্যটকরা অনেক সময় হোটেল বা রিসোর্টের মাধ্যমে জীপ গাড়ি বুকিং বা ভাড়া নেন,তারা কাউন্টারে আসেন না,ফলে ভাড়া বেশি দিতে হয়।

প্রধান অতিথি হাসান ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন বলেন,পর্যটকরা চায় ভালো ব্যবহার।অনলাইনে বুকিংয়ে তারা যাতে প্রতারিত না হন, সেজন্য তিনি পর্যটন সংশ্লিষ্ট গাড়ির মালিক সমিতি ও গাড়ির শ্রমিক সমিতির নেতৃবৃন্দদের
নির্দেশনা প্রদান করেন। একই সাথে ট্যুর অপারেটর দের প্রশিক্ষণের উপর জোর দেন।

বান্দরবানের পর্যটনের বিষয়ে পজিটিভ প্রচারণা চালানোর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান রাখেন। বিদেশি পর্যটকদের সুবিধার্থে অনুমোদনের সময় সীমা তিন দিনের পরিবর্তে ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

বান্দরবান জীপ মাইক্রোবাস, ও পিকআপ মালিক সমবায় সমিতি’র সভাপতি নাসিরুল আলম সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

জহির উদ্দিন মাসুম, সভাপতি, মাইক্রোবাস ও জীপ চালক সমিতি, তার বক্তব্যে বলেন, ট্যুরিস্টরা অনেক সময় খারাপ আচরণ করেন, যত্রতত্র ময়লা ফেলেন। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করেন, ফলে ফিরতে বিলম্ব হয়ে যায়। তিনি বিভিন্ন ঘাটে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপনের জন্য অনুরোধ করেন।

মোঃ হেলাল উদ্দিন, সদস্য, জীপ চালক সমিতি ড্রাইভার, তার বক্তব্যে বলেন, বান্দরবান ট্যুরিস্ট wont গেলে নিজের টাকা দিয়ে খেতে হয়, তাদের বেতন সামান্য। জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়াতে তাদের জন্য কষ্টকর হয়ে গেছে। তাছাড়া প্রতিবছর বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। তাই তিনি মালিক সমিতির কাছে বেতন বাড়ানোর আবেদন করেন।

মোঃ নূরুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব,জীপ চালক পরিবহন শ্রমিক সমিতি, তার বক্তব্যে বলেন, অনেক ট্যুরিস্ট-নিজেদের গাড়িতে গাইড ছাড়া চলাচল করেন। ফলে পাহাড়ী-রাস্তা সম্পার্কে ধারণা না থাকার দুর্ঘনা ঘটে। অনেক স্পটে পর্যটকদের সাথে ড্রাইভারদের রাত্রিযাপন করতে হয়, সেখানে ড্রাইভারদের থাকা-খাওয়ার বন্দোবস্ত না থাকায় ভোগান্তিতে পড়তে হয়। সুলভ মূল্যে ড্রাইভারদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করেন।

মোঃ এনামুল হক, সদস্য, বান্দরবান পরিবহন শ্রমিক সমিতি, বলেন, বান্দরবানের বিভিন্ন ঘাটে জীপ/পিকআপ ব্যাতিত সিএনজি, মহেন্দ্রা নিয়ে ভ্রমন করেন। ফাল ভাড়া বেশি দাবী করে। সমিতি-ভুক্ত গাড়ী কাউন্টার থেকে ভাড়া করার জন্য অনুরোধ করেন।

মোঃ শোয়েব, ব্যবস্থাপক, বান্দরবান পর্যটন মোটেল, বলেন, ড্রাইভাররা নোংরা কাপড় পরিধান করেন। সমিতির সদস্যভুক্ত ড্রাইভারদের নিজস্ব (সমিতির) পোশাক সরবরাহের অনুরোধ জানান।

মোঃ নাছিরুল আলম, সভাপতি, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি, বক্তব্যে বলেন, বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার রাস্তার- বেহালদশা। রাস্তাগুলো সংস্কারের আবেদন করেন তিনি। আগত পর্যটকদের তিনি কাউন্টারের এসে গাড়ী ভাড়া করার অনুরোধ জানান, কোন দালাল মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ভাড়া-না করলে-নির্ধাবিত ভাড়ায় -পর্যটকরা গন্তব্যে পৌঁছতে পারবেন মর্মে আহবান জানান।

মো: হাসান ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, ট্যরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন, বক্তব্যে বলেন, পর্যটন শহর হিসেবে বান্দরবানের ভাবমূর্তি উজ্জ্বলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পর্যটকদের সবসময় প্রাধান্য দেওয়ার জন্য তাদের পার্শ্বে থাকার জন্য আহবান জানান, মেঘলা, নীলাচল পর্যটন স্পষ্ট গুলোতে গবাদি পশু বিচরন এবং ময়লা ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পৌরসভার সাথে আলোচনা করে-সমস্যা সমাধানের আশ্বাস দেন। আগত পর্যটকদের কে ভালো ব্যবহার,অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও খবর

Sponsered content