চাকরি-বাকরি

হবিগঞ্জে নতুন পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের যোগদান

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১১:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ইয়াসমিন খাতুন। শনিবার দুপুরে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

‎দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

‎দায়িত্ব গ্রহণের পর ইয়াসমিন খাতুন সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

‎এর আগে হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান বদলি হয়ে কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন।

আরও খবর

Sponsered content