প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান বালাঘাটা বাজার সংলগ্ন মহিলা কলেজের সামনে এম এ প্লাজার ২য় তলায় দারুন্নাজাত তাহফীজুল কুরআন মহিলা মাদরাসা নতুন ক্যাম্পাস শুভউদ্বোধন ও দস্তারবন্দী অনুষ্ঠান ২০ ডিসেম্বর-২০২৫ শনিবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা শামসুল ইসলাম,প্রধান মুফতি চট্টগ্রাম রাজঘাটা মাদ্রাসা।
দারুন্নাজাত তাহফীজুল কুরআন মহিলা মাদরাসার পরিচালক বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা এহসানুল হক মঈন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহসান, বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর এম এ প্লাজা বালাঘাটা বাজার বান্দরবান,বালাঘাটা মডেল মসজিদ খতিব মাওলানা রাশেদুল হক, নছুমা খাতুন নুরানি একাডেমি পরিচালক মাওলানা আনোয়ার হোসেন, বালাঘাটা বাজার জামে মসজিদ খতিব মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা আহমেদ কবির,সাংবাদিক মুহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির সাবেক চেয়ারম্যান মো: আবুল কালাম, লালমোহন বাগান জামে মসজিদ ইমাম মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দারুন্নাজাত তাহফীজুল কুরআন মহিলা মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মো: মাঈন উদ্দিন।
বক্তার বলেন,দ্বীনি শিক্ষা প্রত্যেক নর-নারীর উপর ফরজ,দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যতবেশি হবে তত বেশি মানুষ প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আবাসিক,অনবাসিক, ডে-কেয়ার মহিলাদের জন্য হিফয বিভাগ, নাজেরা বিভাগ,দাওর বিভাগ, সারাদিনের মাদরাসা শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা মাদরাসা। নিরাপত্তার জন্য মহিলা মাদ্রাসা ক্যম্পাসে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। হিফজের পাশাপাশি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান।
মহিলা মাদ্রাসার ভর্তি ফরম দেওয়া হচ্ছে: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এম এ প্লাজা, বান্দরবান সরকারি মহিলা কলেজের পাশে, বালাঘাটা বাজার, বান্দরবান পার্বত্য জেলা।

















