প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৪:০৫:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে শহীদ ওসমান শরীফ হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্র জনতা ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে প্রজ্বলিত মশাল নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে নানান স্লোগানে ডিসি সড়ক হয়ে মহাসড়কের স্টেশনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপি নেতা রহিম চৌধুরী, ছাত্রনেতা আদেল ও মোহাম্মদ রাইহানসহ প্রমুখ।
অবিলম্বে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক শহীদ ওসমান শরীফ হাদীর হত্যাকারীদের গ্রেফতারে ব্যর্থ অন্তর্বতী সরকারের কঠোর সমালোচনা করে তারা বলেন, এই বিচারে ব্যর্থ হলে আবারো জুলাইয়ের হুশিয়ারী সরকারকে।’ তারা হত্যাকারী ও তাদের দোসরদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

















