বিশ্ব

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ম সিন্ডিকেট সভা

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৪২:১০ প্রিন্ট সংস্করণ

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি

‎হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষের সপ্তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।
‎শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। ২৬টি পদের মধ্যে দুই সংসদ সদস্যসহ পাঁচটি পদ শূন্য থাকলেও ২১ জন সদস্যের মধ্যে ১৭ জন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং বাংলার মাটি ও মানুষের অধিকার আদায়ে আত্মোৎসর্গকারী সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

‎সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নীতিনির্ধারনী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মডিউল সেমিস্টার পদ্ধতি চালু করার নীতিমালা অনুমোদিত হয়েছে।

‎সভা শেষে সিন্ডিকেটের সভাপতি সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

‎হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত শিক্ষাদানের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক ও প্রধান নির্বাহী কর্তৃপক্ষ হলো সিন্ডিকেট, যা ২০২০ সালের আইন অনুযায়ী দায়িত্ব পালন করে।

আরও খবর

Sponsered content