খুলনা

সরকারি চাকরি ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেন নৈশপ্রহরী খাইরুল

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৩:৩২:০০ প্রিন্ট সংস্করণ

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

খাইরুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নির্বাচনে অংশ নিতে ৪ মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি।

খাইরুল বলেন, ‘বিএসপি একতারা প্রতীকে আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলাম। আমি চাকরি করায় আমার মনোনয়নপত্র বাদ দিয়েছিল৷ সেজন্য এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছি।’

কুষ্টিয়ায় চারটি আসনে ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়া-১ এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

আরও খবর

Sponsered content