তথ্যকণিকা

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১:১০:১১ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটনঃ

পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন ময়মনসিংহ সদর এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর নামক এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রা এর নেতৃত্বে অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৬(গ) এর ব্যত্যয় ঘটিয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করার অপরাধে মন্ডল কর্পোরেশন নামক কারখানাকে ১,০০,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে কারখানাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content