রাজশাহী

নওগাঁয় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীর হাতে পাওয়া নতুন বইয়ের ঘ্রাণে উল্লাস

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৪:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় বছরের প্রথম দিনেই হাতে পাওয়া নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে শিক্ষার্থীরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে। নতুন বই হাতে পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে।১জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।সারিবন্ধ ভাবে স্ব স্ব প্রতিষ্ঠনের শিক্ষকরা বছরের প্রথম দিন তাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে,পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন।তারা জানায়,বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে  তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলবে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়,মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট চাহিদা ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০ লাখ ৬৮ হাজার১৮০টি বই। প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা ছিল ১০ লাখ ৮৮ হাজার ৯০৫ টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।প্রথম শ্রেণীর মিনাহা তাফিদ গ্রন্থ,আবিদ অবরারসহ একাধিক শিক্ষার্থী বলেন,গত বছরের চেয়ে এই বছর তাদের বই এর কভার অনেক বেশি সুন্দর।বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং অনেক খুশি তারা।নওগাঁ জিলা স্কুল, প্রধান শিক্ষক,মুহাঃসোলাইমান বলেন,নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত।চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।

আরও খবর

Sponsered content