খুলনা

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৩:০৮:৩৮ প্রিন্ট সংস্করণ

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন , সহ সভাপতি এস এম রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ সাধারন সম্পাদক ইয়ামিন আলী (যমুনা টিভি) , অর্থ সম্পাদক আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক এস এম
‎সামছুর রহমান (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান ( স্টার টিভি), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)। নির্বাহী সদস্যরা হলেন, আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), সোহেল রানা ‎( গ্লোবাল  টিভি), সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষনা করেন, নির্বাচন কমিশনার মো: কামরুজ্জামান। এসময় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অলিপ ঘটক।

আরও খবর

Sponsered content