জাতীয়

হ‌বিগঞ্জ জেলা প্রশাসকের কার্যাল‌য়ে গণভোট বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১১:৪৯:০৩ প্রিন্ট সংস্করণ

ষ্টাফ রির্পোটার, হবিগঞ্জ

আসন্ন গণভোট উপলক্ষে হ‌বিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা জেলা প্রশাসক স‌ভাক‌ক্ষে আজ দুপুড়ে অনুষ্ঠিত হয়েছে । সভায় গণভোটের সার্বিক প্রস্তুতি, আইনগত দিক, ভোটগ্রহণ প্রক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসক ।

সভায় জেলা প্রশাসক বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান। গণ‌ভোটের বিষ‌য়ে ইতিম‌ধ্যে প্রচার প্রচারণা শুরু হয়ে‌ছে। সাম‌নে ব‌্যাপক ভা‌বে তা তু‌লে ধরা হ‌বে।

এ সময় সভায় সভাপতিত্ব করেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসক। সভা প‌রিচালনা ক‌রেন আবুল হাসেম , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ।

সভায় বক্তব‌্য রা‌খেন দৈ‌নিক ইত্তেফাক প্রতি‌নি‌ধি মনসুর উদ্দিন আহ‌মেদ ইকবাল, ‌দৈ‌নিক আমা‌দের সম‌য়ের প্রতি‌নি‌ধি রুহল হাসান শরীফ, দৈ‌নিক সমাচার প্রত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা র‌ফিক, ইন‌ডি‌পেন‌ডেন্ট‌ টি‌ভির আবু ছা‌লেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, বাস‌সের প্রতি‌নি‌ধি মোঃ নুরউদ্দিন, দৈ‌নিক যুগান্ত‌রের সৈয়দ এখলাছুর রহমান, এটিএন বাংলার, আব্দুল হা‌লিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

আরও খবর

Sponsered content