প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্ট-এর আওতায় ১জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্ৰেফতারকৃত ব্যক্তি উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের হামিদুর গ্ৰামের মৃত জবেদ আলীর ছেলে জামাল মিয়া।সে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।তাকে ১লা জানুয়ারি রাত ২.১৫ঘটিকায় গ্ৰেফতার করে থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে জামাল মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















