তথ্যকণিকা

ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ২:৩৩:১১ প্রিন্ট সংস্করণ

ফকির হাসান, বিশেষ প্রতিনিধি:

ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে।ছাতক থানার মামলা নং-১৮, তারিখ- ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন৩৬ (১)এর২৪ (ক)এর আসামি আব্দুল আমিন (২৬ )-কে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। আব্দুল আমিন কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের আজাদুর রহমানের পুত্র।

এদিকে ছাতক থানার মামলা নং-১৯, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর (সংশোধিত/২০১৩) এর ১১/১৩ এর আসামি ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের সৈয়দূর রহমানের পুত্র হাবিবুর রহমান (২৫),হবিগঞ্জ জেলার
বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের আবু মুসার পুত্র আব্দুল আহাদ (১৯),আবু সিদ্দিকের পুত্র রায়হান মিয়া(২১) চাঁনপাড়া গ্রামের আব্দুর রহ্মানের পুত্র আমিরুল মিয়া(২১) কে পুলিশ গ্রেফতার করেছে।

অপরদিকে সিলেট কোতোয়ালি মডেল থানা এস এম পি’র আমিনা বেগম ওরফে রিয়া মনি (১৯)- কে একই মামলায় গ্রেফতার করা হয়। আমিনা বেগম সাহেব বাজার এলাকার আব্দুল বারিকের কন্যা।

মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ আবুল কাশেম (৩২)-কে গ্রেফতার করা হয়েছে। সে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের হরিনগর গ্রামের আব্দুল আহাদের পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content