তথ্যকণিকা

পলাশবাড়ীতে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১১:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি, মোঃ মোনারুল ইসলম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। শুক্রবার (আজ) সকালে উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউনিয়নের গড়েয়া ব্রিজের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১৬৩৬) ওভারটেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বাসের অন্তত ডজনখানেক যাত্রী গুরুতর আহত হন।নিহতরা হলেন— বাসের হেলপার মূসা আকন্দ (২৫), পিতা মো. গণি আকন্দ, সাং কাজীবাড়ি সন্তোলা, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা এবং বাসযাত্রী জামিল হোসেন (২০), পিতা মো. হারুন মিয়া, সাং ধনাশলা, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

আরও খবর

Sponsered content