ইসলামী জীবন

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১:৫৪:৪৮ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২ জানুয়ারি শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে চত্বরে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামে,
সঞ্চালনা করেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম ও শামছুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম, ভিপি আয়নুল হকের প্রতিনিধি খন্দকার শামীমসহ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও আলোচনা সভায় রায়গঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন।

আরও খবর

Sponsered content