তথ্যকণিকা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গ্রেফতার

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৫:২১:১৭ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতনসহ নাশকতামূলক কাজে জড়িত আছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত প্রভাষক রেজাউল করিম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পুত্র।

৩ জানুয়ারি শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাগেশ্বরী থানায় আনা হয়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাষক রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে দেশবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও খবর

Sponsered content