রাজধানী

গাজীপুর ৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫২:৫১ প্রিন্ট সংস্করণ

মোঃ নাজিম উদ্দিন, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শেষে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এজাদুর রহমান চৌধুরী, ইসলামিক ঐক্য জোটের প্রার্থী গোলাম সাকির আলী ও মাওলানা মুফতি শামীম। কাগজপত্রে ত্রুটি ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।

আরও খবর

Sponsered content