প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৩:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ
শামছুর রহমান মনিরামপুর প্রতিনিধি

৬ ঋতুর দেশ বাংলাদেশ। যদিও বর্তমান ৬ ঋতু অনুভূতি না হলেও শীত, গরম ও বৃষ্টি অনুভূতি স্পষ্ট অনুভব করতে কোন অসুবিধা হয় না। বর্তমান চলছে শীত মৌসুম। দেশের বিভিন্ন স্থানের ন্যায় যশোরের মনিরামপুরের মানুষ অন্যান্য বছরের চেয়ে চলতি বছরের একটু বেশি শীত অনুভব করছে। আবহাওয়া অধিদপ্তরে প্রকাশিত সংবাদে এ বছর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে একাধিক বার। বর্তমান চলছে শৌতপ্রবাহ। সূর্যের আলো দেখা নেই। সাধারণ মানুষ উষ্ণতা পেতে খড় বিছালী ও গাছের পাতা জ্বালিয়ে স্থানীয় ভাষায় আগুন পোহাচ্ছে। এমন দৃশ্যের দেখা মিলছে অহরহ। উষ্ণতা নেওয়া ব্যাক্তিদের ভাষায় আগুনের তাপে উষ্ণতা অসাধারণ অনুভূতি।

















