তথ্যকণিকা

হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাক টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১:০২:০০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়েছে। যার সিজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অদ্য ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশে অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ০১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে বালু ভর্তি ট্রাকের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এসময় মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

আরও খবর

Sponsered content