চিত্র বিচিত্র

প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১২:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ

রাহাত হাওলাদার ভোলা প্রতিনিধি

প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়ার উদ্যোগে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মিজি বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিম শিশুদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করে আসছেন। তিনি নিয়মিতভাবে খাদ্য বিতরণ, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং মসজিদের ইমামদের খোঁজখবর নিয়ে বেতন প্রদানের মতো মহৎ কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার এ ধরনের ধারাবাহিক সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত। তারা এই মানবিক উদ্যোগের জন্য প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content