প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:১৬:০৭ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নির্বাচনী লড়াইয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ভিপি আইনুল হক। ১৫৮টি কেন্দ্রের সবকটির ফলাফল শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীর আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনে কোনো কেন্দ্র স্থগিত হয়নি এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল একনজরে
ভিপি আইনুল হক, বিএনপি (ধানের শীষ) ১,৭২,৫১৪
মুফতি আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা) ১,১৫,৮৩৩
ফজলুল হক, জাতীয় পার্টি (লাঙ্গল), ১,৬২৭
মোঃ ইলিয়াস রেজা রবিন, স্বতন্ত্র (ঘোড়া), ৯৮৭
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত বার্তা শীট অনুযায়ী ভোটের মূল চিত্র নিচে দেওয়া হলো:
* মোট ভোটার: ৪,৪১,৫৫২ জন
* প্রদত্ত ভোট: ২,৯৭,৯৬৯ জন
* বৈধ ভোট: ২,৯১,৯৬১ টি
* বাতিলকৃত ভোট: ৬,০০৮ টি
* ভোট প্রদানের হার: ৬৭.১৩%
* কেন্দ্র সংখ্যা: ১৫৮টি (সবকটি ফলাফল প্রাপ্ত)
জয়ের ব্যবধান ও বিশ্লেষণ:
নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হক পেয়েছেন ১,৭২,৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি আব্দুর রউফ সরকার রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১,১৫,৮৩৩ ভোট। ফলে ৫৬,৬৮১ ভোটের ব্যবধানে ভিপি আইনুল হক বিজয়ী হয়েছেন। এছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে তৃতীয় ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।

















