অর্থনীতি

ঝিনাইগাতীতে হতদরিদ্রদের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৪:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ

শীতের কষ্ট লাঘবে ঝিনাইগাতী উপজেলার গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
ইউএনও নিজের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অসহায় পরিবারের হাতে চালসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিতরা জানান, শীতের তীব্রতায় এ ধরনের মানবিক সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক।
ইউএনও আশরাফুল আলম রাসেল জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো তার দায়িত্ববোধের অংশ, এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content