বরিশাল

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সালাম আটক

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

মিজানুর রহমান মুবিন,ঝালকাঠিঃ

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান আব্দুস সালামকে ৭ জানুয়ারী বিকেলে আটক করেছে গোয়েন্দা পু,লিশ (ডিবি)। আওয়ামী সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা বিএনপি অফিস ভাঙ্গচুর সহ নাশকতা সৃষ্টির মামলার সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আঃ সালাম ঝালকাঠিতে আওয়ামী শাসন আমলে একছত্র অধিপত্য বিস্তারকারী তথা সাবেক মন্ত্রী আওয়ামী প্রভাবশালীনেতা আমির হোসেন আমু’র ৪ ঘনিষ্ঠ সহযোগী তথা চার খলিফার অন্যতম জেলা যুবলীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর জি এস জাকিরের মেঝ ভাই। আ: সালামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও খবর

Sponsered content