প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৫:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ার ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ লাখ টাকা জরিমানা আদায় চিমনি ও কিলন সম্পন্ন ভেঙ্গে ফেলা হয়েছে।
৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রায়গঞ্জের কালিকাপুর এলাকায় মেসার্স এস এন্ড বি ব্রিকসের কিলন ও চিমনী গুড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট ধ্বংস করে ভাটাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া আরো ০৬ টি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়ার পরিচালক (উপসচিব) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। জেলা পুলিশের একটি চৌকশ টিম ওর্যাব ১২ । সিরাজগঞ্জ মোবাইল কোর্টে আইন শূঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন সংশ্লিষ্ট উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
অভিযানে কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অবৈধ ইটভাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















