খুলনা

কালীগঞ্জে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পিস অ্যাওয়ার্ডে ভূষিত

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ২:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ

মামুন বিল্লাহ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সমাজসেবা এবং মানব কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মহান বিজয় দিবস গোল্ডেন পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় যেয়ে উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের হাতে বিজয় ফাউন্ডেশনের প্রতিনিধি হাবিবুর রহমান অ্যাওয়ার্ড টি তার হাতে তুলে দেন। অ্যাওয়ার্ড টি তিনি বিষ্ণুপুর ইউনিয়নের জনগণের জন্য উৎসর্গ করে জানান তিনি যেন এভাবে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারেন।

আরও খবর

Sponsered content