রাজশাহী

রায়গঞ্জের প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ২:৩৩:৫১ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রশাসনের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ কালে বক্তারা একথা বলেন।

“শীর্তাদের মাঝে শীত লাঘবের জন্য “এই স্লোগানকে সামনে নিয়ে ৮/১/২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টায় কম্বল বিতরণ করা হয়। ধামাইনগড় ইউনিয়নের ১০০ জন গরীব দুঃখী বৃদ্ধ প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রোজিনা পলাশ, (সচিব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী।

কাজী মুদ্দীন কাজী বলেন আগামী বছর সরকারের ও এলাকাবাসীর সহযোগিতায় আরো বড় পরিসরে শীর্তাদের জন্য কম্বল বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইমতিয়াজ মাহমুদ খোকন, শাহ আলম মন্ডল, গণমাধ্যম কর্মী মোঃ জাকি উল্লাহ, অফিস সহকারী পবণ কুমার সরকার, সকল ইউপি সদস্য সহ সকল গ্রাম পুলিশ কর্মচারীবৃন্দ।

তীব্র শীত উপেক্ষা করে কম্বল নিতে আসা সত্তর বছরের বৃদ্ধা জামিলা খাতুন কম্বল পেয়ে বেজায় খুশি। আছান আলী, ছাবেদ আলী, নূরজাহান বেগম বলেন, শীতে খুব কষ্ট হচ্ছিল, কম্বল পেয়ে শীতের সময় টুকু আরামে পার করবো।

আরও খবর

Sponsered content