তথ্যকণিকা

কুড়িগ্রামে  সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে প্রধান পলাতক আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১০:২৫:৪৭ প্রিন্ট সংস্করণ

আঃমাবুদ, স্টাফ রিপোর্টার

যেখানে অন্যায় সেখানেই আপোষহীন র ্যাবের তৎপরতা।তাই বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ভিকটিম মোঃ আব্দুল কুদ্দুস (৬৫) এর সৎভাই। আসামির সাথে ভিকটিমের দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। যার কারনে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসতে থাকে। এরই ধারাবাহিকতায় ইং ৩১/১২/২০২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় ভিকটিম এবং ভিকটিমের ছেলে মোঃ রাসেল মিয়া তাদের পৈতিক আবাদী জমিতে ধান রোপনের জন্য গেলে পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা হাতে কুড়াল ও কোদাল নিয়ে অবৈধ দলবদ্ধ হয়ে ভিকটিমের জমিতে অনধিকার প্রবেশ করে ধান রোপনের কাজে বাধা নিষেধ করে। ভিকটিম উক্ত বাধার প্রতিবাদ করলে গ্রেফতারকৃত আসামি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে ভিকটিম গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা করার জন্য ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইং-৩১/১২/২০২৫ তারিখ বিকাল ০৩.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ: ০২/০১/২০২৬ খ্রিঃ, ধারা: ৪৪৭/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ইং ০৭/০১/২০২৬ তারিখ: সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সাওড়াতলী (পূর্ব পাড়া) এলাকা হতে অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা-মৃত তছুমদ্দিন, সাং-মধ্য কুমরপুর (বড়পাক), ইউপি-ভোগডাঙ্গা, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content