তথ্যকণিকা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশেষ ডিভাইসসহ ২ নারিসহ ১১ ব্যাক্তি আটক

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিশেষ ডিভাইসসহ জালিয়াতি চক্রের ২ নারিসহ ১১ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে।

জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি অভিযানিক সোর্স জানতে পায় পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও অসুদপায় অবলম্বন করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্র পরীক্ষা কেন্দ্রে গুলির আশপাশে অবলম্বন করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালানোর পর গতকাল ৯ জানুয়ারি পরীক্ষা চলাকালিন সময়ে একটি পরীক্ষা কেন্দ্রের অদূরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র সংগ্রহ ও সরবরাহের সময় ১ ছাত্রদল নেতা ও ২ নারিসহ ৬ ব্যাক্তিকে বিশেষ ডিভাইসসহ হাতেনাতে আটক করে। পরে আরও ৫ ব্যাক্তিসহ মোট ১১ ব্যাক্তিকে হাতে নাতে আটক করা হয়।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান, – পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি একটি বাসায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসাধু উপায়ে প্রশ্নের উত্তর সংগ্রহের সময় প্রথমে ১ ছাত্রদল নেতা ও ১ নারিসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিশেষ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
পরে আরো ১ নারিসহ ৫ ব্যাক্তি মোট ১১জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ইলেকট্রনিক বিশেষ ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থীও রয়েছে। আটক ব্যাক্তিরা হলেন-
নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলে স্বঘোষিত মিনারুল ইসলাম, রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের আজিজার রহমানের পুত্র আব্দুল লতিফ, খামার নকুলা গ্রামের আহাদুজ্জামানের পুত্র শাহজামাল, কাজীপাড়ার মৃত আবুল কাশেম পুত্র বাবু ইসলাম, বাগডাঙ্গা গ্রামের মৃত: জয়নাল আবেদীনের কন্যা জান্নাতুন নাইম, ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বোয়ালভির গ্রামের মৃত: নাজির হোসেন সিদ্দিকির পুত্র আরিফুজ্জামান সিদ্দিকি, মাদারীপুর জেলার শিবচর থানার বাঁশখালি গ্রামের আব্দুল মালেক মৃধার পুত্র হিমেল মাহমুদ, রাজৈর থানার টেকরহাট গ্রামের ইদ্রিস মোড়লের কন্যা চামেলী আক্তার, আরাজিকোমরপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র বেলাল হোসেন, চরদামাল গ্রামের ময়নাল হকের পুত্র আনেয়ার হোসেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা জানিয়েছে আটক ব্যক্তিরা থানা পুলিশের হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে স্থানীয়রা জানায়, যারা প্রশ্নপত্র ক্রয়- বিক্রয় ও জাল- জালিয়াতির সাথে সম্পৃত্ত উভয়কেই সনাক্ত করে আইনের আওতায় নেয়া উচিৎ।

আরও খবর

Sponsered content