প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১:০৭:০১ প্রিন্ট সংস্করণ
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

নিরাপত্তার চাদরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৭ বিজিবি কর্তৃক শ্যামনগর, কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলায় ভোট কেন্দ্র রেকি এবং পেট্রোলিং এর কার্যক্রম তফসিল ঘোষেরার পর থেকেই একযোগে পুরোদমে শুরু হয়েছে। এছাড়াও দিনে এবং রাতে দেবাহাটা ,কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে বিভিন্ন গাড়ি এবং মানুষজনের তল্লাশি কার্যক্রম চালুর মাধ্যমে নিরপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এবং ডিজি মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এলাকার আইন-শৃঙ্খলা নির্বাচনের অনুকূলে আনার জন্য বিজিবি এ কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত হয়েছে।এর পাশাপাশি ১৭ বিজিবি কর্তৃক সীমান্ত রক্ষার কার্যক্রম আরো জোরদার করা হয়েছে যার মাধ্যমে কোন অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র আমদানি যথাযথভাবে প্রতিরোধ করা যায় l এছাড়াও বিজিবি নেতৃত্বে ট্যাক্স ফোর্স গঠনের মাধ্যমে অবৈধ সন্ত্রাসী এবং অস্ত্র ধরার কার্যক্রম চলমান আছে। প্রেস বিজ্ঞপ্তিতে ১৭ বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্ত রক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এবং একটি সুষ্ঠ নির্বাচন এর পরিবেশ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর এবং এ ব্যাপারে সার্বিক কার্যক্রম চলমান আছে। জনগণ, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সিভিল প্রশাসন এর সাথে সমন্বয় করে আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এর পরিবেশ সৃষ্টির জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি । চোরাকারবাড়ি ,মাদক সরবরাহকারী এবং সন্ত্রাসী দেশ ও সমাজের শত্রু। এদের প্রতিরোধে আপনারা সবাই একত্র হন। তিনি সবাইকে আহ্বান করেন বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে বিজিবিতে চলমান প্রক্রিয়াকে আরো গতিশীল করার জন্য।

















