ইসলামী জীবন

সাড়ে ৬ বছর হাজত বাসে বেগম খালেদা জিয়াকে নির্যাতন আর অত্যাচারের মাধ্যমে মৃত্যু দিকে ঠেলে দেয় স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, আনিসুল হক ‎

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

কামাল হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ) :


‎ফ্যাসিদের জেল জুলুম মামলা হামলা অত্যাচার সহ্য করে দেশ ছেড়ে এ দেশের গনতন্ত্র, জনগনের ভোটের অধিকার অধিকার,আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন ২২৪ (সুনামগঞ্জ-১)আসনের বিএনপি মনোনীত প্রার্থী,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনিসুল হক।

‎শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার’ রুহের মাগফিরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন,বেগম জিয়ার জানায় নামাজে যত মানুষ অংশ গ্রহণ করেছেন তা ইতিহাসে বিরল বলে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন প্ল্যানে এগিয়ে যাবে জাতীয়তাবাদ দল বিএনপি ও এই নতুন বাংলাদেশ।

‎তিনি আরও বলেন,সাড়ে ৬ বছর হাজত বাস করতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সেখানে অসুস্থ ভানিয়ে নির্যাতন আর অত্যাচারের মাধ্যমে মৃত্যু দিকে ঠেলে দেয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আল্লাহ ডাকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার সকল অপরাধ ক্ষমা করে বেহেশত দান করেন।

‎দোয়া ও মিলাদ মাহফিলের বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হোসেনের সঞ্চালন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,  সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য রাখাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আমির শাহ, তাহিরপুর উপজেলা যুবদল সভাপতি এনামুল হক এনাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content