তথ্যকণিকা

নীলফামারীতে অনৈতিক কার্যক্রমের অভিযোগে হ্যাপি প্যালেস মিনি পার্ক সিলগালা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

মিরাজ, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হ্যাপি প্যালেস মিনি পার্ক সিলগালা করেছে জেলার প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হ্যাপি প্যালেস মিনি পার্কে অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন গোপনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পার্কের ভেতরে অনৈতিক কার্যক্রমের আলামত পাওয়া যায় বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে। এ সময় সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অনিয়মের প্রমাণ মেলায় পার্কটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, পার্কটির কারণে এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। সিলগালার মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content

ভাই ব্রাদার্স বাহাদুরপুর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ধানের শীষ ও তারেক রহমানকে ভালোবেসে শরীয়তপুরে সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সময় টেলিভিশনে প্রচারিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধামে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভা চলাকালে দুস্কৃতিকারীদের হামলা, সভা মুলতবি ঘোষণা

ভিক্ষাবৃত্তি পেশা বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে গাভী বিতরণ

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি!