প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:২২:৪৪ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রায়গঞ্জ উপজেলার নলকা এবং সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার রোধে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অপরাধীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং স্পটে থাকা দুইটি ভেক্যু মেশিন জব্দ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সলঙ্গা থানা পুলিশ, রায়গঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বলে জানা যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা, অবৈধভাবে পুকুর খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান আরো জোড়দার করা হবে বলে আশা করি।

















