তথ্যকণিকা

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩৫:৪৯ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম ধরলা সেতুর পশ্চিমপ্রান্তে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

আজ ১৪ জানুয়ারি সকালে তারামন বিবির মোড়ে এই দূঘর্টনা ঘটে। এসময় ব্রিজের পূর্বপ্রান্ত থেকে ছুটে আসা একটি পন্যবাহী ট্রাকের সাথে মৃত: ব্যাক্তির মোটরসাইকেলের সংঘর্ষে হলে ঘটনাস্থলেই সেনা সদস্য নজরুল ইসলামের মৃত্যু হয়। নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও একজন সফল ব্যবসায়ি ছিলেন। দূর্ঘটনার সময় স্থানীয় লোকজন কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ট্রাকটির ড্রাইভার ট্রাক ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে, পরে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে ট্রাকটিকে থানায় নিয়ে যায় । নজরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content