প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:৫৬:৫৯ প্রিন্ট সংস্করণ
হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদরাসায় চারজন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গত ১২ জানুয়ারী দিনাজপুরের হাকিমপুর সিভিল জজ আদালতে ভূক্তভোগীরা (আবেদন প্রার্থী) মামলাটি দায়ের করেন। মামলায় ওই প্রতিষ্ঠানের সভাপতি, সুপারিনটেনডেন্ট সহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
মামলায় ভূক্তভোগীরা উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর মাদরাসায় চারজন কর্মচারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করি। এরপর মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাক আমাদের (আবেদন প্রার্থী) চারজনকে নিয়োগ দানের জন্য ১৫ লাখ টাকা করে ৬০ লাখ টাকা দাবী করেন। কিন্তু আমরা প্রতিযোগিতামুলক পরীক্ষার মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ প্রদানের কথা বলি। এতে সভাপতি আমাদের উপর ক্ষুব্দ হয়ে দুর্ব্যবহার করেন এবং বলেন টাকা না হলে চাকরি হবে না। নিয়ম রয়েছে নিজ প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা নেওয়ার। কিন্তু সভাপতি সেখানে পরীক্ষা গ্রহণ না করে অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়। এমনকি সভাপতি পরীক্ষার আগের দিন বিবাদী ৮-১১নং চাকরি প্রার্থীর কাছে প্রশ্নপত্র ফাঁস করে তাদের চারজনকে নিয়োগ দেন। অবৈধভাবে কর্মচারী নিয়োগ করা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জানান এই ভূক্তভোগীরা।

















