রাজনীতি

সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য: প্রধান অতিথি তারেক রহমান

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১০:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ফকির হাসান, সিলেট থেকেঃ-

একটু পর তারেক রহমান সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন।

আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার (২২জানুয়ারি) আলীয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় লোক সমাগমে ভরে গেছে ।

দীর্ঘ ২০ বছর পর জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই প্রথম সিলেটে সুভাগমন করেন তারেক রহমান।

ঐতিহ্যবাহী আলীয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের সামনে নির্বাচনী যাত্রার প্রথম বার্তা বৃহত্তর সিলেট বাসীর সামনে উপস্থাপন করবেন- প্রয়াত রাষ্ট্টপতি শহীদ জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।

আরও খবর

Sponsered content