প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩৮:২০ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

সিএইচটি সম্প্রীতি জোট খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক হলেন রামগড়ের কৃতি সন্তান সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন।
শনিবার (২৪ই জানুয়ারী) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার থোয়াইচিং মং শাক ও সদস্য সচিব ইখতিয়ার ইমন স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রধান সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিনকে আগামী তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক জানান, নিজাম উদ্দিন এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং জেলা বস- বাসরত বাঙালি, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বড়ুয়া, হিন্দু , চাকমা জাতি সহ ৭টি জাতিস্বত্তার শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

















