প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১:১০:১৩ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮২গ্ৰাম সমন্বিত সকল সনাতনী ধর্মাবলম্বীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩০শে জানুয়ারি রোজ শুক্রবার দুপুর ১২ঘটিকায় ৮২গ্ৰাম সমন্বিত মধ্যনগর জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ জিউর মন্দিরের সভাপতি বরুণ সরকার। সাধারণ সম্পাদক শম্ভু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের লোকজনের যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করলাম। তিনি আরো বলেন আপনারা আপনাদের ধর্মীয় উৎসব যখন হয় আমাকে জানাবেন আমি উপস্থিত থাকার চেষ্টা করবো। আপনাদের পূজার প্রসাদ আমার খুব প্রিয় বিশেষ করে কীর্তনের খিচুড়ি প্রসাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মধ্যনগর বিশ্বেশরী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,সদস্য আবুহেনা তালুকদার, অন্যতম সদস্য কামাল হোসেন,মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি কয়েস তালুকদার,সাধারণ সম্পাদক কামাল খন্দকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু সরকার,যুগ্ম আহ্বায়ক বকুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক সুকুমার বিশ্বাস,সদস্য সচিব নিবাস সরকার,সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক আলীম, যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার, সদস্য জামাল মিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের হাজারো ভক্তবৃন্দ।

















