তথ্যকণিকা

হবিগঞ্জ পৌর এলাকার মাহমুদাবাদ দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৯:১৫ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ থেকে ষ্টাফরির্পোটারঃইলিয়াস আলী মাসুক

হবিগঞ্জ পৌর এলাকায় আজ সন্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাহমুদাবাদ গ্রামের ইদ্রিস মিয়া ও মালেক মিয়া একই পরিবারের আপন দুই ভাইয়ের দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করেই বসতঘর দুটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ব্যবহৃত কাপড় সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুন লাগার সময় ঘরে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

আরও খবর

Sponsered content