প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৫:১৬ প্রিন্ট সংস্করণ
সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩, সোনাগাজী উপজেলায় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তি পূর্ণ করতে উপজেলায় দায়িত্বরত যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজীতে দায়িত্বরত সেনাবাহিনীর অফিসার মেজর সাজ্জাদ বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। কোন দুষ্কৃতকারী নির্বাচনের পরিবেশ বিনষ্ট বা বানচাল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেয়া হবে। আমরা সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, আনসার সহ সকলে সম্মিলিতভাবে কাজ করছি। কেউ অন্যায় করে পার পাওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী পৌছানোর সক্ষমতা রয়েছে। সেনাবাহিনীকে সাহায়তার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় স্থানীয় সাংবাদিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন, সোনাগাজীতে দায়িত্বরত ক্যাপ্টেন আলিফ, লেফটেন্যান্ট নাফিস, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, বিজিবি অফিসার বৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অন্যান্য অফিসার বৃন্দ, কর্মরত সাংবাদিক বৃন্দ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স’মিলের মালিক সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

















