প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২০:২০ প্রিন্ট সংস্করণ
এস এ হাসিব,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ):

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। তিনি ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় তিনি ২৩ হাজার ২৭৭ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা পেয়েছেন ৫২ হাজার ৬৬৯ ভোট। ঘোড়া প্রতীকের অধ্যাপক মো. জসিম উদ্দিন পেয়েছেন ৫১ হাজার ২৩৪ ভোট এবং ধানের শীষ প্রতীকের আকতারুল আলম ফারুক পেয়েছেন ৪৮ হাজার ৯৯৪ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের মুফতি নূরে আলম সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৯৩৮ ভোট।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, শুরু থেকেই এগিয়ে থাকা দাঁড়িপাল্লা প্রতীক শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করে। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

















