প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দায়িত্ব পালন করেছে।
তিনটি উপজেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়
নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন পর্যবেক্ষণ এবং ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়।
বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল, স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
পাশাপাশি বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটারগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।
নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং ভোটার ও স্থানীয় জনগণ বিজিবির পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সকল কার্যক্রম রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।

















