তথ্যকণিকা

রায়গঞ্জের নিমগাছি বাজার এলাকায় দুর্ধর্ষ চুরি

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:০০:৩০ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজার এলাকায় মামা ভাগ্নে ব্রিকস্ এর মালিক ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম উকিলের বাসায় শনিবার দিবাগত গভীর রাতে এ দূর্ধষ চুরি সংগঠিত হয়।

১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১:৩০ টায় বেলকুনির গ্রিল কেটে চোর ঢুকে ব্যবসায়ীর নগদ ১৫ লাখ ৮০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার তিনটি দামি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। চুরি করার সময় ঘরে স্প্রে করায় ঘুমিয়ে থাকা পরিবারের লোকজনকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

জানা যায়, উক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম উকিল শনিবার মাছ বিক্রি ও ইট ভাটার ১৫ লাখ ৮০ হাজার টাকা নগদ নিয়ে যান বাড়িতে। রাত ১১ টায় অন্যান্য দিনের মতই পরিবারসহ ঘুমিয়ে যান তিনি।

রফিকুল ইসলাম উকিলের স্ত্রী চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার কোরলে দোতলাতে থাকা ছেলে ও ছেলের বউ নিচে নেমে আসলে সংগঠিত চোরের দল তাদের বেধড়ক মারপিট করে। এতে তিনি ও তার স্ত্রী, মেয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের বগুড়া টি এম এস এস হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

আরও খবর

Sponsered content