রাজনীতি

ধর্মপাশা উপজেলা শিল্পকলা একাডেমি পুনরুদ্ধার পরিষদ গঠিত

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৯:৪৮ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, ধর্মপাশা

কবি ও গীতিকার কাজী বর্ণাঢ্যকে আহবায়ক এবং কবি বান্টি দেবকে সদস্য সচিব করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শিল্পকলা একাডেমি পুনরুদ্ধার পরিষদ গঠন করা হয়েছে। বুধবার বিকেলে জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কবি ও শিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ শিল্পকলা একডেমির ভবনে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান চালনার প্রতিবাদে ও শিল্পকলার কার্যক্রম নিজস্ব ভবনে চালুর দাবি বাস্তবায়নকল্পে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক লিটন সাহা, সহ-যুগ্ন আহবায়ক লাক মিয়া, যুগ্ন সদস্য সচিব মাসুদ রানা, সহ-যুগ্ন সদস্য সচিব ফারুক আহমেদ, সম্মানিত সদস্য পারভেজ আহমেদ, নাবিল আহমেদ, নাঈম হাসান, সেন্টু মিয়া, মৌলা মিয়া, শৈবাল সরকার উৎস, অপূর্ব সরকার, আলী হাসান ও রাহাত আফসার স্বর্গ।

আরও খবর

Sponsered content