তথ্যকণিকা

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকা মূল্যের ৭৩ কেজি ভারতীয় গাঁজা আটক

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৪:৩৯ প্রিন্ট সংস্করণ

ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক বারোটার সময়ে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে মালিকানা বিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content